ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত আইনের আওতায় আসবে অভিজিতের খুনিরা

Link Copied!

kamalনিজস্ব প্রতিবেদক : লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন মাঠে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ আশার কথা শোনান।
প্রতিমন্ত্রী বলেন, ‘অভিজিৎ হত্যার ঘটনাটি পুলিশ তদন্ত করছে। পুলিশ এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত করতে এফবিআই-এর একটি প্রতিনিধি দলও বাংলাদেশে এসেছে। এতে করে তদন্তে দ্রুত অগ্রগতি হবে। আর খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে টিএসসির সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে খুন হন অভিজিৎ রায়। ওই হামলায় গুরুতর আহত হন তার স্ত্রীও।
এ হত্যাকাণ্ডের মামলায় তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশকে। অভিজিৎ মার্কিন নাগরিক হওয়ায় সেদেশের গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তে সহযোগিতার করার প্রস্তাব দেয়। সরকারও তাৎক্ষণিকভাবে ইতিবাচক সাড়া দেয়।