ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Link Copied!

৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডার ও নন-ক্যাডারসহ এ বিসিএসে ৩ হাজার ৪৮৭টি পদ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগমাী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।