ঢাকাThursday , 28 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মচারীদের

Link Copied!

নয় দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’। বৃহস্পতিবার সচিবালয় চত্বরে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে–কমিশন গঠন ও বেতনবৈষম্য দূর করাসহ দাবির মধ্যে আরও রয়েছে, আগের মতো ১০০ শতাংশ পেনশন–গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চালু ইত্যাদি। এছাড়া চাকরি থেকে অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩ বছর বাড়িয়ে বর্ধিত করে ৬২ বছর করার দাবি জানান তারা।