ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম

Link Copied!

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। জানা যায়, গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম। এর ৩ মাসের মধ্যে তাকে সরিয়ে বাহারুল আলমকে নিয়োগ দিল সরকার।