ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪০ টাকা কেজি দরে আলু বেচবে টিসিবি

Link Copied!

ভোক্তাদের স্বস্তি দিতে এবার রাজধানী ঢাকায় কম দামে আলু বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রত্যেক ক্রেতা তিন কেজি করে আলু কিনতে পারবেন; কেজি পড়বে ৪০ টাকা। আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় কারওয়ান বাজার টিসিবি ভবন থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন। মঙ্গলবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরবরাহ করা চাল বিক্রি করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ কার্যক্রমের সঙ্গে বুধবার থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি তিন কেজি করে আলু বিক্রি করা হবে। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা।” টিসিবির প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী, মঙ্গলবার রাজধানী ঢাকার বাজারগুলোয় প্রতিকেজি আলু ৬৫-৭৫ টাকায় বিক্রি হয়েছে। টিসিবি জানিয়েছে, এছাড়া প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চাল ৩০ টাকায় কেনা যাবে। একজন সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চাল কিনতে পারবেন।