ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শিল্পে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

Link Copied!

bernicatনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
বৃহস্পতিবার দুপরে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ভবনে তৈরি পোশাক খাতের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বার্নিকাট বলেন, ‘লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে কারখানা অবকাঠামো ও নিরাপত্তা, শ্রমিক আইনের প্রয়োগ, জ্বালানি সমস্যা, বন্দর সমস্যা, আন্তর্জাতিক সম্প্রদায়ের গ্রহযোগ্যতা এবং রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা অন্যতম। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে বাংলাদেশ অবশ্যই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর এজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ যে সহযোগিতা চাইবে তা করা হবে।’
তবে তিনি তার বক্তব্যে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ট্রাজেডির পর স্থগিত হওয়া জিএসপি সুবিধার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
পরে বেলা দেড়টার দিকে বিজিএমইএর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সঙ্গে শিল্পের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনায় বসেন বার্নিকাট।
সাংবাদিকদের সঙ্গে আলাপের শুরুতে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম একটি তথ্যচিত্রের মাধ্যমে স্বাধীনতার পর থেকে বর্তমান সময়ে দেশের তৈরি পোশাক খাতের পরিস্থিতি এবং আন্তর্জাতিক অবস্থান তুলে ধরেন।
এসময় তিনি বাংলাদেশের সঙ্গে ভিয়েতনাম, ভারত, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা চলছে বলে জানান। ইতোমধ্যে পাকিস্তানের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার বিষয় এবং বাংলাদেশের জিএসপি স্থগিতের বিষয়টি আতিকুল ইসলাম তথ্যচিত্রে তুলে ধরেন।
বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বর্তমান কমিটির সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম, রিয়াজবিন মাহমুদসহ অন্যান্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।