ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনবিএলে জুনিয়র অফিসারদের ট্রেনিং শুরু

Link Copied!

nblনিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল ব্যাংক লিমিটেডের জুনিয়র অফিসারদের ২০তম ব্যাচের ‘ফাউন্ডেশন কোর্স’ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে।
বুধবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ৩৬ জন জুনিয়র অফিসার (জেনারেল) এ প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছে। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন।
এসময় ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর বিন হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান এবং সিনিয়র ফ্যাকাল্টি হরিনারায়ন দাস ও ফারজানা হক উপস্থিত ছিলেন।