ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

Link Copied!

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি ১৭ ও ১৮ নভেম্বর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন।সোমবার (১৮ নভেম্বর) আইএসপিআরের প্র্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিদর্শনকালে সেনাপ্রধান রামু সেনানিবাসে অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের আবাসন সমস্যা দূরীকরণের লক্ষ্যে পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ এবং ‘স্বপ্নচূড়া’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধানের পত্নী সারাহনাজ কমলিকা জামান কক্সবাজারের রামু সেনানিবাসে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ উদ্বোধন করেন। এছাড়া তিনি ‘রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর পরিবর্তিত নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর নতুন ফলক উন্মোচন করেন। উল্লেখ্য, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন গত ২৪ সেপ্টেম্বর দেশ মাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশপ্রেম, আত্মত্যাগ ও বীরত্বের এক উজ্জল দৃষ্টান্ত হয়ে আছে। অনুষ্ঠানসমূহে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবারবর্গ, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ এর শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।