ঢাকাMonday , 18 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চায় ভারত

Link Copied!

রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে পরস্পর নির্ভরতা ও দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একসাথে কাজ করাতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রণয় ভার্মা বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে দুই দেশের বাণিজ্য, পরিবহন ও জ্বালানি সংযোগ এবং মানুষে-মানুষে সম্পৃক্ততার ক্রমাগত অগ্রগতির ওপর জোর দেন, যেখানে রাজনৈতিক পরিবর্তন নির্বিশেষে পরস্পর নির্ভরতা ও দ্বিপাক্ষিক মঙ্গলের বাস্তবতা নিজেকে পুনর্ব্যক্ত করতে থাকবে। রোববার (১৭ নভেম্বর) ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশনে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে বক্তব্য প্রদান করতে গিয়ে প্রণয় ভার্মা আরও বলেন, ‘শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের যৌথ আকাঙ্খা পূরণ করতে এবং অংশীদারিত্বের মাধ্যমে উভয় পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একসাথে কাজ করাতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের প্রচেষ্টা চালিয়ে যাবে, যেখানে উভয় দেশের জনগণই মূল অংশীজন।’ ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে যে, এই দুই দেশের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে জড়িত।’ ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, হাইকমিশনার শুধু এই মাসের মধ্যেই ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সূচনা ও পেট্রাপোল-বেনাপোল সমন্বিত চেকপোস্টের অবকাঠামো বিবর্ধনকে দ্বিপাক্ষিক বিনিময়ের ক্ষেত্রে অব্যাহত অগ্রগতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন। ভারত-বাংলাদেশ সহযোগিতাকে তিনি বিম্‌সটেক-এর মত কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের পরিকল্পনার ক্ষেত্রে একটি নোঙর হিসাবে বর্ণনা করেন।