ঢাকাSunday , 17 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগের গণকটুলি সিটিকলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫

Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যর ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটিকলোনী এলাকায় ১৭ নভেম্বর (রবিবার) যৌথবাহিনীর অভিযান পরিচলনা করে ১৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীগণ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইলফোন, সিমকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার হওয়া সরঞ্জামাদিসহ গ্রেফতারকৃতদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।