ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩য় গলফ হাউজ কর্পোরেট গলফ টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Link Copied!

কুর্মিটোলা গলফ ক্লাব ঢাকা সেনানিবাসে শুক্রবার ১৫ নভেম্বর ‘৩য় গলফ হাউজ কর্পোরেট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানদ্বয়ে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং টুর্নামেন্ট শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির উইনার, মেজর মোহাম্মদ আনিসুর রহমান (অব.) রানার আপ এবং মিসেস এগনেস সামালিয়ে নাকানজাকো লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।