ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

Link Copied!

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহানগরের চক্রবর্তী এলাকার সড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। শনিবার সকালে বিক্ষোভ করে তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকেরা প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করছেন। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন-ভাতা পরিশোধ করা হলেও বেক্সিমকোর শ্রমিকেরা বেতন পাননি। বেতনের দাবিতে আজ সকাল ৮টা থেকে শ্রমিকরা কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। এতে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের বেতনের পরিমাণ ৮০- ৮২ কোটি টাকা। আগে প্রতি মাসের ৭-১০ তারিখের মধ্যে তাদের বেতন দেয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় তারা এখন বেতন ঠিকমতো পাচ্ছেন না। এ কারণে শ্রমিকরা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন। এক শ্রমিক জানান, তিন মাস ধরে আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। এভাবে হলে আমরা কাজ কীভাবে করব? আমাদের বেতন ঠিকমতো দিক, আমরা আন্দোলন করব না। আরেক শ্রমিক বলেন, ঘর ভাড়া দিতে পারছি না। ঘরে খাবার নেই। গ্রামের বাড়িতে মা অসুস্থ, টাকা পাঠাতেও পারছি না। তাই বাধ্য হয়েই আন্দোলন করা লাগছে।