ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীতে দুই ছেলেকে ‘গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার’ চেষ্টা

Link Copied!

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে গুরুতর আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই ছেলের মধ্যে একজন রুহান। তার বয়স সাত বছর। অন্যজন তিন বছর বয়সী মোছা। আর বাবার নাম মো.আহাদ (৪০)। তিনি পল্লবীর বেপারীপাড়া মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। দারোয়ানের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। রাজধানী পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার ৭ বছর ও ৩ বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক শেখ আব্দুল্লাহ মামুন বলেন, আহাদের শ্বাসনালী কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক। এখন তার অপারেশন চলছে।