ঢাকাThursday , 14 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তলসহ ২ ডাকাত আটক

Link Copied!

মহেশখালীতে পুলিশের লুট হওয়া ১ টি পিস্তল, ১ টি দেশীয় পিস্তল, ২ টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলাসহ কুখ্যাত, দুর্ধর্ষ ও মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ১ টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে কুখ্যাত ও দূর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিন নামের ২ জন মোস্ট ওয়ান্টেড ডাকাতকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া ১ টি বিদেশি পিস্তল, ১ টি দেশীয় পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, ১ টি দেশীয় দাসহ আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।