ঢাকাWednesday , 13 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২১

Link Copied!

ডেঙ্গুতে নভেম্বরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই অবস্থা। ডেঙ্গু রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭২ জনে। নভেম্বরের ১৩ দিনে মারা গেছেন ৭৫ জন আর আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২০৪ জন। ডেঙ্গুতে একদিনে নতুন করে আরও ১ হাজার ২২১ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৮৪ জন ভর্তিকৃত রোগী রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ৩১২ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ১৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ২৮ জন, সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।