ঢাকাTuesday , 12 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরাঙ্গীচর এলাকায় ইন্ডিয়ান বনরুইসহ আটক ৩

Link Copied!

মহাদীনগর ট্রাক স্ট‍্যান্ডের কামরাঙ্গীচর এলাকা হতে মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ৪ টায় ৩ জন আসামীসহ ১টি ইন্ডিয়ান বনরুই (Indian Pangolin) আটক করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বন‍্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার নির্দেশে এ অভিযান পরিচালনা করেন। পরর্বতীতে বন‍্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন, ২০১২ এর ধারা ৩৪(খ) এবং ৩৯ মোতাবেক বন‍্যপ্রানী পরিদর্শক প্রশিকিউশনের ভিত্তিতে সিনিয়র এসিস্ট‍্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার আসামী ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করেন এবং বনরুইটিকে প্রকৃতিতে অবমুক্ত করার জন্য বন অধিদপ্তরের নিকট হস্তান্তর করেন। সেক্ষেত্রে কামরাঙ্গীচর থানা সার্বিক সহায়তা করেন। জানা যায়, আসামীগণ বনরুইটি নেত্রকোনার কলমাকান্দা হতে বিক্রির উদ্দেশ্য কামরাঙ্গীরচর এলাকায় নিয়ে এসেছিল। গোপন সূত্রে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় ৩জন আসামীসহ মহাবিপন্ন বনরুইটি উদ্ধার করা হয়।