ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে

Link Copied!

kamalনিজস্ব প্রতিবেদক : আগামী ৫ বছরে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের (আইএমএফ) এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের ডেপুটি ডিভিশন চিফ রদ্রিগো কিউবারোর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘এ বছরের শেষের দিকে পদ্মাসেতুর কাজ দৃশ্যমান হবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কগুলোর কাজ দ্রুত শেষ হবে।
তিনি বলেন, ‘কুমিল্লা, ফরিদপুর, বগুড়া, চট্টগ্রামের মতো দেশের বড় বড় শহরগুলো রাজধানী ঢাকার মতো উন্নত করে গড়ে তোলা হবে। এছাড়া দেশের চলমান মেগা প্রকল্পগুলো বাস্তবায় হলে জিডিপির প্রবৃদ্ধি দেড় থেকে দুই শতাংশ বেড়ে যাবে। ’
২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।