ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন স্থানে অভিজিৎ হত্যাকারীদের বিচার দাবি

Link Copied!

oviপাঞ্জেরী ডেস্ক : বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে অভিজিৎ হত্যায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ঝালকাঠি: ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে।
বুধবার সকালে ডিসি অফিস সড়কে মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ এর জেলা শাখা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
বৃষ্টি উপেক্ষা করে মানবাধিকারকর্মী ছাড়াও জনপ্রতিনিধি, ব্লগার, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, এনজিও প্রতিনিধি, ধর্মীয়নেতা, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ক্রীড়া সংগঠক, ব্যবসায়ীসহ বিশিষ্টজনরা কর্মসূচিতে অংশ নেন।
যশোর: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেলে যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন শহরের নেতাজী সুভাষ চন্দ্র বোস সড়কে (চিত্রামোড়) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।
ভোলা: অভিজিৎ রায়কে  নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন হয়েছে।
সোমবার  ভোলা সদর রোডে কে জাহান মার্কেটের সামনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
ভোলা নাগরিক সমাজ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আয়োজন করে।
ঝিনাইদহ: ব্লগার ও প্রগতিশীল লেখক অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে শৈলকুপা প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
কুড়িগ্রাম: অভিজিৎ রায়কে নৃসংশভাবে হত্যা এবং তার স্ত্রী রাফিদা আহমেদকে গুরুতর জখম করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামেও।
গত রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
কুবি: ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা।
মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ।
এ সময় তিনি অনতিবিলম্বে অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জানান।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় (৪০)। স্ত্রীসহ তিনি বইমেলা থেকে ফিরছিলেন। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদও (৩৫) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একইভাবে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন লেখক হুমায়ুন আজাদ। আর গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একইভাবে খুন হলেন অভিজিৎ রায়।
অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। এবার একুশের বইমেলায় তার দু’টি বই প্রকাশ হওয়ার কারণেই তিনি দেশে ফিরেছেন। ধর্ম নিয়ে লেখালেখির কারণে এর আগে বেশ কয়েকবার তাকে মৌলবাদীরা প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া মৌলবাদীদের হুমকির মুখে অনলাইন বুকশপ রকমারিও তার বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রত্যাহার করে নেয়।