ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি সফরে পাক প্রধানমন্ত্রী

Link Copied!

Nawaz-Sharifআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুধবার থেকে সৌদি আরব সফর শুরু করেছেন। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রনে তিনি ‍৩ দিনের এ সফর শুরু করেছেন বলে স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে।
বুধবার ইসলামাবাদ ছেড়ে যাওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নওয়াজ বলেছেন, পাকিস্তান এবং সৌদি আরব দুটি ভাতৃত্বপ্রতীম দেশ। ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের দিক দিয়ে দেশ দুটির মধ্যে দৃঢ় বন্ধন লক্ষ্য করা যায়। সময়ের আবর্তনে এ সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
বাদশাহ সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে নওয়াজ শরীফের এটিই প্রথম সরকারি সফর। তিন দিনের এই সফরে নওয়াজ শরীফ ওমরাহ পালন করবেন বলেও পত্রিকাটি জানিয়েছে। এছাড়া সৌদি আরবে কর্মরত পাকিস্তানিদের সঙ্গেও বৈঠকে করার কথা রয়েছে তার।
এই সফরে প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে আরো রয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দার, পাঞ্জোবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী ইরফান সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী সৈয়দ তারিক ফাতিমি।