ঢাকাWednesday , 4 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেতানিয়াহুর ভাষণে নতুন কিছুই নেই: ওবামা

Link Copied!

script-of-enetaniyahuআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কংগ্রেসে যে বক্তব্য রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেইয়ামেন নেতানিয়াহু, তাতে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। নেতানিয়াহু ইরান-নীতি নিয়ে কড়া সমালোচনায় মার্কিন প্রশাসনকে উপলক্ষ্য করেন। এ-থেকেই কংগ্রেসে এসে বক্তব্যের ‍সূত্রপাত।
ওবামার প্রতিক্রিয়াকে নেতানিয়াহুর প্রতি রুষ্ট মনোভাবের নিদর্শন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ওবামা বলেন, শঙ্কিত নেতানিয়াহু মনে করছেন মার্কিন প্রশাসনের ইরান-নীতি দেশটিকে পরমাণু বোমা তৈরিতে আরও সুগম্য পথ করে দেবে। কিন্তু চলমান নীতির পরিবর্তে কোন নীতি অবলম্বন করতে হবে সে সংক্রান্ত কার্যকর কিছুই বললেন না। বললেন, নো ডিল-এর কথা।
ওবামা বলেন, এটা অন্তসারশূন্য। তার প্রস্তাবনা কার্যকর হলে ইরান হয়ত সত্যিই পরমাণু অস্ত্র তৈরির দিকে যাবে, না যাওয়ার কোনো বাধ্যবাধকতা তার থাকবে না। ফারস নিউজ এজেন্সি সূত্র জানায়, নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করেছে ইরানও। ইরানী কূটনীতিকদের ভাষ্য- নেতানিয়াহুর বক্তব্য বিরক্তিকর অবসাদ তৈরি করে। বারংবার এক কথাই বলছেন ঘুরিয়ে পেঁচিয়ে।
ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারজিয়া আফকাম বলেন, নেতানিয়াহুর বক্তব্যটা আসলে এক ধরনের নির্বাচনী প্রচারণা- যা চরমপন্থী ইসরায়েলিদের আকৃষ্ট করবে মাত্র। ইরানকে পুরো বিশ্বের জন্য হুমকি ঘোষণা করে বিচিত্র ‘ইরান-ভীতির’ মাধ্যমে এক ধরনের প্রতারণাপূর্ণ নাটকের অবতারণা করেছেন মাত্র।