ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনার্জি ড্রিংকসে উচ্চমাত্রায় ক্যাফেইন, আফিম

Link Copied!

Enargy-Drinksনিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের কোনো মান নেই এবং বিএসটিআই থেকে পণ্যেও অনুকূলে গুণগত মান সনদ গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১১৫টি বাধ্যতামূলক পণ্যের আওতায়ও এনার্জি ড্রিংকস পড়ে না। এনার্জি ড্রিংকস পণ্যটি সফট ড্রিংকস জাতীয় পণ্যের শ্রেণীভুক্তও নয়।’
বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী তার উত্তরে উল্লেখ করেন, ‘এ পণ্যটিতে উচ্চমাত্রায় ক্যাফেইন, আফিম ইত্যাদি বিভিন্ন কেমিক্যালস থাকে। বিভিন্ন সময় এমন অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিএসটিআই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।’
আরেক সংসদ সদস্য সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ১৫টি রাষ্ট্রয়ত্ত চিনিকল রয়েছে। রাষ্ট্রয়াত্ত চিনিকলের সবগুলোই অলাভজনক। তবে কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেডের ডিস্টিলারি ইউনিটসহ সমন্বিত হিসাব অনুযায়ী কেরু অ্যান্ড কোং (বিডি) লি. লাভজনক প্রতিষ্ঠান।’
চিনিকলগুলোকে লাভজনক করে তোলার জন্য বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।