ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩২ টাকা কেজি দরে চাল কিনবে সরকার

Link Copied!

riceনিজস্ব প্রতিবেদক : ৩২ টাকা দরে প্রতি কেজি বোরো চাল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বোরো মৌসুমে এ দরে ১০ লাখ টান চাল এবং ১ লাখ টন গম সংগ্রহ করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা জানান।
মন্ত্রী জানান, আগামী ১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো চাল ও চাল সংগ্রহ করা হবে।
কামরুল ইসলাম বলেন, ‘এ বছর প্রতিকেজি বোরো ধান উৎপাদনে ব্যয় হবে ২০ টাকা। সরকার কিনবে ২২ টাকা। প্রতিকেজি চাল উৎপাদনে খরচ হবে ২৭ টাকা। সরকার কিনবে ৩২ টাকা দরে।’
এদিকে, ২৮ টাকা দরে গম সংগ্রহ করবে সরকার। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত দেড় লাখ টন গম সংগ্রহ করা হবে।
মন্ত্রী জানান, এবার প্রতি কেজি গম উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৬ টাকা। সরকার কিনবে ২৮ টাকা দরে।
তিনি আশা করছেন, চলতি মৌসুমে ১৪ থেকে ১৫ লাখ টন গম উপাদন হবে। আর বোরো উৎপাদন হবে ১ কোটি ৯০ লাখ টন।
কামরুল ইসলাম জানান, কৃষকেরা যাতে ধান-চালের ন্যায্য মূল্য পায় সে জন্য এবার আগেই ক্রয়মূল্য জানানো হলো।