ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সোনালী ব্যাংকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

Link Copied!

sonali-bankরংপুর প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ৫৬ তম এবং পঞ্চম দফা হরতালের তৃতীয় দিনে রংপুরে সোনালী ব্যাংক লক্ষ্য করে পরপর ২টি ককটেল বিস্ফোরণ করেছে  দুর্বৃত্তরা। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো নগরীতে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মহানগরীর স্টেশন রোডে এ ঘটনা ঘটে।
এছাড়াও সোমবার রাতে একটি ছাত্রাবাসে অভিয়ান চালিয়ে পুলিশ ৮টি ককটেল উদ্ধার করেছে। এছাড়াও নগরীর বিভিন্ন স্থান থেকে ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলাবার সকাল ১১টার দিকে দুর্বৃত্তরা রংপুর মহানগরীর স্টেশন রোডের সোনালী ব্যাংক করপোরেট শাখার উত্তরপাশের রাস্তা থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেল দুটি ব্যাংকের সাইকেল গ্যারেজে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং আশেপাশের দোকানীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জীবনবীমা করপোরেশনের মোড় থেকে থানায় যাওয়ার রোড থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি ছুঁড়ে পালিয়ে যায়। এর মাধ্যমে তারা আতঙ্ক তৈরির চেষ্টা করছে। ব্যাংকসহ রংপুরের সকল স্থাপনায় অতিরিক্তি নিরাপত্বা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে সোমবার রাত সাড়ে ১০ টায় নগরীর কামারপাড়ায় মাহিন ছাত্রবাসে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রবাসের মালিক আকবর আলীসহ  জনকে গ্রেপ্তার করে। এসময় একটি রুম থেকে ৮টি ককটেলও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। নাশকতা সৃষ্টির জন্য ককটেলগুলো সেখানে মজুদ করা হয়েছিল।
রংপুর পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মাজেদুল ইসলাম  জানান,  সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ কোতোয়ালি থেকে ১৬ বিএনপিনেতাকর্মী, পীরগাছা থেকে এক বিএনপি এবং মিঠাপুকুর থেকে ২ জামায়াত শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ আছে।
এদিকে সকালে রংপুরের মিঠাপুকুর ও পীরগাছায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
এদিকে হরতালের মধ্যে নগরীর অধিকাংশ দোকানপাট খোলা ছিল। মহাসড়কে বিজিবি ও পুলিশ পাহাড়ায় পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল করেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।