আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাতে রাশিয়ার বিরোধী দলীয় নেতা করিস নেমৎসভ নিহত হওয়ার পর রাশিয়ার নিরাপত্তা সংস্থা একটি তদন্তকারী দল গঠন করে। তদন্তের প্রাথমিক তৎপরতার অংশ হিসেবে নেমৎসভের ইউক্রেনীয় প্রেমিকা আনা দুরিৎস্কায়াকে (২৩) জিজ্ঞাসাবাদ করেন তারা। আনা দুরিৎস্কা আজ ইউক্রেন ফিরে গেছেন। ত্বরিৎ ইউক্রেনে ফিরে যাওয়ার কারণ জানতে চাইলে তার আইনজীবী গণমাধ্যমে জানানকে, দুরিৎস্কা মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মা-কে দেখতে ইউক্রেন যাওয়া তার জন্যে জরুরী হয়ে পড়েছে।
পুলিশের আচরণের প্রতি দুরিৎস্কায়ার প্রতিক্রিয়া কি জানতে চাইলে তার আইনজীবী জানান, পুলিশের জিজ্ঞাসাবাদ বিষয়ে তার মক্কেলের কোনো অভিযোগ নেই। তারা ঠিক পথেই এগোচ্ছেন। কিন্তু মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে- দুরিৎস্কায়া জানিয়েছেন, তার ইচ্ছের বিরুদ্ধে রাশিয়া তাকে আটকে রাখতে চেয়েছিল। দুরিৎস্কায়ার কিয়েভ-যাত্রার কথা জানা যায় ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইয়েভেন পেরিবাইনিস। তিনি আরও জানান, রাশিয়ায় অবস্থানকারী ইউক্রেনীয় কূটরীতিকরা দুরিৎস্কায়াকে ইউক্রেনে ফিরে আসতে সবরকম সহায়তা দিয়েছেন।
দুরিৎস্কায়া জানিয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় এ নেতার সঙ্গে তার পরিচয় তিন বছরের। ঘটনার দিন মধ্যরাতে কিছু আগে তারা বোস্কো ক্যাফেতে নৈশভোজ করেছেন। এরপর দুজন একসঙ্গে হেঁটে আসার সময় একটি সিডান কার থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। নেমাৎসভ তখন মাটিতে পড়ে যান। দুরিৎস্কায়ার মাতা জানান, তাৎক্ষণিকভাবে তার মেয়ে পুলিশকে ও তাকে ফোন করে দুর্ঘটনার কথা জানায়। নেমৎসভের স্ত্রীর নাম রাইসা আহমেতভনা নেমতসভা, তিনি এক মেয়ে-সন্তানের জনক।

