ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি সপ্তাহে আসতে পারে এফবিআই

Link Copied!

FBIনিজস্ব প্রতিবেদক : মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা প্রকৌশলী অভিজিৎ রায় হত্যার তদন্তের জন্য চলতি সপ্তাহে বাংলাদেশে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
এ কথা জানিয়েছেন ডিএমপির মুখপাত্র এবং মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদে তিনি এ কথা জানান।
গত ২৬ ফেব্রুয়ারি ড. অভিজিৎ রায়ের বর্বর হত্যাকাণ্ডের পর তা তদন্তে সহযোগিতা করতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই) প্রতিনিধি।
এছাড়া এফবিআই যুক্তরাষ্ট্র থেকে খুব শিগগির বাংলাদেশে একটি টিম পাঠাবে বলেও জানানো হয়। ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্তে এফবিআইকে যুক্ত করার বিষয়ে পরে বাংলাদেশ সরকারও সম্মত হয়।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের এফবিআই প্রতিনিধি অভিজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সহযোগিতা দিতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে।