ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালের ওপর বিধি-নিষেধ আরোপে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়

Link Copied!

High-coartনিজস্ব প্রতিবেদক : হরতালের ওপর বিধি নিষেধ আরোপে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবরোধকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গত ৬ জানুয়ারি থেকে এ পর্যন্ত হরতাল-অবরোধ চলাকালীন ‘ক্রেডিট ইনভেস্টিগেশন ব্যুরোর (সিআইবি) তালিকা স্থগিত করতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইসহ চার সংগঠনের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকি। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম।
পরে ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম আদালতের আদেশ সাংবাদিকদের জানান।
আগামী চার সপ্তাহের মধ্যে সরকার, স্বরাস্ট্র সচিব, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্ণরসহ ৪২ জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল রোববার ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমইএ এবং বিকেএমইএ হরতাল অবরোধের উপর বিধি নিষেধ আরোপ এবং ক্ষতিপূরণ চেয়ে এ রিটটি করেন। একই সঙ্গে আরো বেশ কয়েকটি রুল চেয়েছিলেন রিটকারীরা।