ঢাকাMonday , 23 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের প্রতি উপদেষ্টা নাহিদের কড়া বার্তা

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। এ অবস্থায় ফ্যাসিবাদের দোসর গণমাধ্যমকর্মীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএফপি-তে সংবাদ প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অনেক সংবাদকর্মী ফ্যাসিবাদের দোসর ছিলেন। তাদের বিচার করা হবে। কে সাংবাদিক, কে কবি তা দেখা হবে না। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এর জন্য নীতিমালা দরকার। আগামী সপ্তাহেই কমিশন ঘোষণা করা হবে।