ঢাকাMonday , 23 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনবিআরের অটোমেশনের দুর্বলতা, চেয়ারম্যান নিজেই ই-রিটার্ন রেজিস্ট্রেশন করতে ব্যর্থ

Link Copied!

আয়কর রিটার্ন দাখিলের দুর্ভোগ কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অটোমেশন চালু করলেও এর অগ্রগতি খুবই সামান্য। ই-রিটার্নের জন্য নিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে করদাতাদের। তার প্রমাণ দিয়েছেন খোদ এনবিআরের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহমান খান। মোবাইলফোনের বায়োমেট্রিক সমস্যার কারণে তিনি নিজেও গত দুই বছর ই-রিটার্নের জন্য নিবন্ধন করতে পারেননি। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে করদাতাদের জন্য অনলাইন ট্যাক্স রিটার্ন-সংক্রান্ত সেবা কেন্দ্রের উদ্বোধনকালে তিনি বলেন, ‘গত বছর আমি নিজেই ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করতে গিয়ে ফেল করেছি। আমার স্ত্রী ও একই অভিজ্ঞতা ফেস করেছেন। এবারও একই অবস্থা হয়েছে। এর অন্যতম কারণ ছিল মোবাইল ফোনের বায়োমেট্রিক সমস্যা। এটি কীভাবে সমাধান করা যায়, তার জন্য মোবাইল অপারেটরগুলোর সঙ্গে কথা বলতে আমি নির্দেশনা দিয়েছি।’ ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন করতে গিয়ে এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদেরকে এই কার্যক্রম আরও সহজ করার লক্ষ্যে বিদ্যমান বাধা অপসারণের নির্দেশনা দিয়েছেন। এনবিআর চেয়ারম্যান আশা করেন,নতুন এই সার্ভিস সেন্টারটি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে সহায়তা প্রদান করবে। সার্ভিস সেন্টারটি সব কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাবেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন হতে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন ও সমাধান পাবেন বলে জানিয়েছে এনবিআর।