ঢাকাMonday , 23 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে: মোসাদ্দেক আলী

Link Copied!

বেসরকারি টেলিভিশন এনটিভি’র চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যূদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে এনে একটি মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার অসীম ত্যাগে এ অর্জন কিছুতেই ব্যর্থ হতে দেয়া যাবে না। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এনটিভি পরিবারের আয়োজনে নিউ ইয়র্কে কর্মরত ও জাতিসংঘ অধিবেশন কাভার করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় মোসাদ্দেক আলী প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মত বিনিময়ে বিগত সরকারের সময় তারা কিভাবে দেশত্যাগে বাধ্য হয়েছেন সেসব কথা তুলে ধরেন মোসাদ্দেক আলী ও লুৎফর রহমান বাদল। মোসাদ্দেক আলী বলেন, দেশের নাগরিক হয়েও দীর্ঘদিন আমাদের দেশে থাকতে দেয়া হয়নি। দেশের বাইরে থাকা কতটা কষ্টকর তা টের পেয়েছি। শুধু ভিন্নমত পোষণের কারণে আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে, তিনি বলেন, যে সকল সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু সেটা যাচাই-বাছাই করে যেন হয়। আমরা আর কোনো অবিচার চাই না। সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, গত ১৫ বছর দেশে স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হয়েছিল। সত্য লিখা ও বলা ছিল অপরাধ। এসময় ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়। অসংখ্য সাংবাদিককে দেশ ত্যাগে বাধ্য করা হয়। শত শত সাংবাদিক বাধ্য হয়ে পেশা বদল করেন। তিনি বলেন, দেশ এখন ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা চাই দেশে যেন আর গণমাধ্যমের টুঁটি চেপে ধরা না হয়। মতবিনিময় সভায় নিউ ইয়র্ক ও বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে এনটিভি’র বর্তমান ও সাবেক সহকর্মীরা মোসাদ্দেক আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।