ঢাকাMonday , 23 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুমের ঘটনায় শেখ হাসিনা-কামালসহ ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Link Copied!

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের আমলে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ব্যবসায়ী এনামুল কবির অভিযোগটি করেছেন। এই ব্যবসায়ীকে শেখ হাসিনার আমলে ডিবি তুলে নিয়ে ১০ দিন গুম করে রেখেছিল। এছাড়া সাভারে এপিসি থেকে ফেলে দেওয়ার পর নিহত ইয়ামিনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।