সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের ৫দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই রিমান্ডের আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রফিকুল ইসলাম নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় এই রিমান্ড দেয়া হয়। এদিন সকালে নুরুল ইসলামকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তার জামিন নামঞ্জুর করে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

