ঢাকাSunday , 22 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর গুলশানে ময়লার স্তুপ থেকে অস্ত্র-গুলি উদ্ধার

Link Copied!

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও শটগানের ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট-১০ এর পাশে লেকপাড়ে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে- একটি বিদেশি walther ppk 7.65 পিস্তল (মেড বাই জার্মানি), ৭ রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোর ২৩ রাউন্ড গুলি ও শটগানের ৩৮ রাউন্ড কার্তুজ।