ঢাকাSunday , 22 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম

Link Copied!

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, মো. মাহবুবুল আলমকে দুই বছরের চুক্তিতে বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে-সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এদিকে একইদিনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী তাকে এ পদে পরবর্তী দুই বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ করা হলো।