ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিস্তা চুক্তির বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব

Link Copied!

India
নিজস্ব প্রতিবেদক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক) এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর।
বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের এ বৈঠক শেষে সোমবার দুপুরে তিনি এ কথা বলেন। তবে তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সুব্রাহ্মনিয়াম।
এর আগে বেলা ১২টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয়ে সোয়া ২টায় শেষ হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।
এদিকে দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।
এরপর প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি এবং পরে সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।
সার্কযাত্রার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর দুই দিনের ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।