ঢাকাThursday , 19 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ পর্যন্ত সারাদেশে ১৮৫টি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৮৪

Link Copied!

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ১৫ দিনে ১৮৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি রিভলভার, ৫৬টি পিস্তল, ১১টি রাইফেল, ২৫টি শটগান, পাঁচটি পাইপগান, ২০টি শুটারগান, ১৩টি এলজি, ২৫টি বন্দুক, একটি একে-৪৭, দুটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, তিনটি এয়ারগান, চারটি এসবিবিএ, চারটি এসএমজি, দুটি টিয়ার গ্যাস লঞ্চার ও থ্রি-কোয়াটার দুটি। বাংলাদেশের সশস্ত্র বাহিনী-পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব এসব যৌথ অভিযান পরিচালনা করছে। গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে যৌথবাহিনী। এর আগে ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। ওই সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।