বিভিন্ন দেশে দুই ডজনেরও বেশি নারীকে মাদক সেবন ও যৌন নিপীড়নের দায়ে ৩০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন সাবেক সিআইএ কর্মকর্তা ব্রায়ান জেফরি রেমন্ড। ৪৮ বছর বয়সি রেমন্ড ২০২৩ সালের নভেম্বরে যৌন নিপীড়ন এবং অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের এক আদালত এই রায় দিয়েছেন। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি ম্যাটিউ গ্রেভস জানিয়েছেন, রেমন্ড সরকারি কর্মচারী থাকাকালে সন্দেহভাজন নারীদেরকে তার সরকারি বাসস্থানে প্রলুব্ধ করে মাদকপান করাতেন এবং এর পর তাদের ওপর যৌন নির্যাতন চালাতেন। বিচার বিভাগের সিনিয়র কর্মকর্তা নিকোল আর্জেন্টিয়েরি বলেছেন, রেমন্ড ১৪ বছর ধরে কয়েক ডজন নারীকে যৌন নির্যাতন করেছেন।

