ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৩ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে গেছে। এদের মধ্যে জালাল আহমেদ ও মোহাম্মদ সুমনকে ফজলুল হক হল থেকেই আটক করা হয়। অপর ছাত্রকে আটক করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। তাৎক্ষণিকভাবে তার নাম নিশ্চিত করতে পারেননি প্রক্টর। তিনি জানান, ভিডিও দেখে এই তিনজনকে শনাক্ত করে প্রক্টরিয়াল টিম। বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটে।

