ঢাকাWednesday , 18 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেস ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

Link Copied!

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে সাংবাদিক ফারুক ওয়াসিফকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ তথ্য জানিয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে ফারুক ওয়াসিফকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক করা হয়েছে। শর্ত হিসেবে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে এবং নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।