ঢাকাTuesday , 17 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রীসহ ৪০৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

বগুড়া ব্যুরো
September 17, 2024 11:07 pm
Link Copied!

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০৪ জনের নাম উল্লেখ করে ৪০৪ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের সিল্কিবান্দা গ্রামের নিহত রিপন ফকিরের স্ত্রী মাবিয়া বেগম সদর থানায় এ মামলা করেছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছয়টি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। সদর থানার এসআই রহিম উদ্দিন এ তথ্য দিয়েছেন। মামলার অন্যতম কয়েকজন আসামি হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবিপ্রধান হারুন অর রশিদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার প্রমুখ। বাদী এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী রিপন ফকির গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বগুড়া শহরের বড়গোলা ঝাউতলা এলাকায় যান। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে অন্য আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে রিপন ফকির নিহত হন।