ঢাকাTuesday , 17 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাজার ভাঙা ফৌজদারি অপরাধের সমান: ফরহাদ মজহার

Link Copied!

মাজার ভাঙা ফৌজদারি অপরাধের সমান। নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার ইসলাম কাউকে দেয়নি বলে মন্তব্য করেছেন চিন্তক ও কবি ফরহাদ মজহার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের মাজার গেইটে আয়োজিত মাজার ভাঙার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রার শুরুতে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মাজার সম্পর্কে নেতিবাচক তত্ত্ব ছড়াতে কিছুটা হলেও সেকুলাররা দায়ী। পরে আয়োজকদের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সকল মাজার ও দরবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। মব জাস্টিস, মোরাল পুলিশিং ও নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান তারা।
পরবর্তীতে, গণপ্রতিরোধ যাত্রা করে সচিবালয় অভিমূখে যায়। যেখানে বাম রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অংশ নিতে দেখা যায়।