ঢাকাTuesday , 17 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক

Link Copied!

বাংলাদেশকে আগামী ৩ বছরের ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির রিজিওনাল হাব ম্যানেজার আমি. নাষিষ সুলেমান। তিনি বলেন. আমাদের সংস্থার নীতি অনুযায়ী বাংলাদেশকে এ সহায়তা দেওয়া হবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক অবকাঠামো ও স্বাস্থ্য খাতে সহায়তা করবে। জ্বালানি তেল আমদানির ঋণসীমা বাড়ানো হবে কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।