ঢাকাTuesday , 17 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ৩ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

Link Copied!

রাজধানীর শাহবাগ থানায় বিএনপি নেতা মির্জা আব্বাসের দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শাহবাগ থানার এসআই মো. মইনুল ইসলাম খান পুলক তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন। এই নিয়ে তৃতীয়বারের মতো তাকে রিমান্ডে পাঠানো হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ আগস্ট রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত। এরপর গত ২৭ অগাস্ট তাকে আবারও ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়।