ঢাকাSunday , 15 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিকে আওয়ামী লীগের দোসররা এখনও বহাল তবিয়তে!

Link Copied!

 ছবি কথা বলে-বিসিক কর্মকর্তা সমিতির ভেরিফায়েড ফেইসবুক আইডিহতে প্রাপ্ত তথ্যচিত্র হতে দেখা যায়,২০২২ সালের ২৩ এপ্রিল তারিখে গোপালগঞ্জের টুংগীপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিগণ। প্রতিনিধি দলে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন অখিল রঞ্জন তরফদার, গোলাম রব্বানী তালুকদার, সরোয়ার হোসেন, রাশেদুর রহমান প্রমুখ। এ বিষয়ে গণমাধ্যমের হাতে অকাট্য প্রমাণ রয়েছে।
স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরপরই খোলস পরিবর্তন করে বিএনপি সমর্থক সাজার অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরোয়ার হোসেন, রাশেদুর রহমান, গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তাগণ। বিসিকে এখন একটি মাত্র সিন্ডিকেট সরোয়ারের নেতৃত্বে সক্রিয়।স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে সুবিধা ভোগকারী সরোয়ার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন এবং বেশ কিছু ক্ষেত্রে তিনি সফলতাও অর্জন করেছেন মর্মে বিসিকের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও কর্মচারীদের দেয়া তথ্যে জানা গেছে। স্বৈরাচারের ক্ষমতাসীন সময়ে তারা স্বৈরাচারের দোসর এখন হয়ে যাচ্ছেন বিএনপিপন্থী!
সরোয়ারের দাপট আগের চেয়ে অনেকাংশে বেড়ে গেছে। অধিকাংশ কর্মকর্তা কর্মচারী মারাত্মকভাবে আতঙ্কিত অবস্থায় আছেন এই ভেবে যে সরোয়ার কখন কাকে টার্গেট করে এবং ক্ষতিসাধণ করে। অফিস চলাকালীন সময়ে তার কক্ষে ছোট বড় অনেক কর্মকর্তার আনাগোনা বেড়ে গেছে পূর্বের তুলনায় অনেকগুণ। আসিফ উল হাসান, মেরাজ উদ্দিন, হাফিজুর রহমান, রাশেদুর রহমান, গোলাম রব্বানী তরফদার, মোঃ রাকিব উদ্দিন, নাজমুল হোসেন, আরিফ হোসেন, খলিলুর রহমান গংরা প্রতিনিয়ত একাধিকবার আসা যাওয়া করছেন বিসিক ভবনের ৮ম তলাস্থ সরোয়ারের কক্ষে। সঙ্গত কারণে প্রশ্ন দেখা দিয়েছে, বিসিক ভবনে কোন পরিচালক বা প্রশাসনের কোন কর্তা ব্যক্তির নজরে বিষয়টি আসছেনা কেন? যতদুর জানা গেছে বিসিক ভবনে প্রায় শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে। দাপ্তরিক কাজে অবহেলা করে শৃংখলাভঙ্গ করে ঘণ্টার পর ঘন্টা সরোয়ারের সাথে কিসের এত আলাপ বা এত কি কাজ?
সরোয়ার হোসেন, লবণ সেল প্রধান, বিসিক, ঢাকার বিষয়ে দশটির অধিক অনলাইন ও দৈনিক পত্রিকায় আয়ের সাথে ব্যয়ের অসংগতি, বেআইনীভাবে পদোন্নতি প্রাপ্তি স্বৈরাচার হাসিনা সরকারের সময় প্রভাব বিস্তার, সুকৌশলে সরকারী অর্থ আত্মসাত এবং সরকারের বদলী নীতিমালা লংঘণ করে বেআইনীভাবে একই কর্মস্থলে ৫ বছরেরর অধিককাল সময় কর্মরত থাকাসহ আরও কিছু বিষয়ের আলোকপাত করে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলেও অজ্ঞাত কারণে বিসিক কর্তৃপক্ষ তার  বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। একই কর্মস্থলে ৩ বছরের অধিককাল কিভাবে কর্মরত  আছেন-এমন প্রশ্নের জবাবে সরোয়ার এই প্রতিবেদককে জানান, ‌’বিষয়টি আমার চেয়ারম্যান জানে’। তার দেয়া তথ্য হতে অনুমান করা সহজ বিষয় যে বিসিকের অঘোষিত সেকেন্ড চেয়ারম্যান সরোয়ার নিজেই। তার অঙ্গুলি হেলনে বিসিকের কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়ে আসছে।
প্রয়োজনীয় জনবলের অভাবে বিসিকের কর্মকাণ্ডে বিরাজ করছে স্থবিরতা। আর অস্থিরতার মূলে কাজ করে চলছে সরোয়ারের সিন্ডিকেট। শিল্প মন্ত্রণালয়ের ৩ জুলাই ২০২৪ তারিখের পত্র স্মারক নং-৩৬.০০.০০০০.০৬৫.১১.০২৩.২৩.২৪৬ এর মারফতে অন্যান্য পদের সাথে ৪নং গ্রেডের ৯ জন কর্মকর্তা নিয়োগ দানের লক্ষ্যে ছাড়পত্র প্রদান করা হয়েছে। ২০২৫ সালের আগে যেন কোন ভাবেই ৪নং গ্রেডে কর্মকর্তা নিয়োগ দান করা না যায় সেজন্য আরিফ-নাজমুল সিন্ডিকেটকে ব্যবহার করে নিয়োগ কার্যক্রম স্থবির করে রেখেছেন কৌশল অবলম্বন করে। যাতে করে নিয়োগ প্রাপ্তরা তার সিনিয়র হতে না পারে। স্বৈরাচার আওয়ামী লীগের সুবিধাভোগী সরোয়ার হোসেন গংরা বহাল তবিয়তে থাকলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অর্জন ব্যাহত হবে, ব্যাহত হবে সুশাসন এবং আইনের শাসন। বিসিক চেয়ারম্যান এবং শিল্প মন্ত্রণালয়  বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনায় নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা