ঢাকাSunday , 15 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সেনা সদরে আগমন

Link Copied!

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনা সদরে আগমন করেন। (১৫ সেপ্টেম্বর ) রোববার প্রধান উপদেষ্টা সেনা সদরে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অবঃ), মন্ত্রি পরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান, পিএসওএএফডি, সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থা সমূহ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র্যাব এর মহা পরিচালকগণ ও সেনা সদরের কর্মকর্তাগণ। এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্ব পূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। পরিদর্শন কালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিকনির্দেশনা সমূহ সম্মিলিত ভাবে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।