ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুক্তি হলে নিষেধাজ্ঞা একবারেই তুলে নিতে হবে

Link Copied!

hasan-ruhaniআন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর থেকে পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ একবারেই তুলে নিতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট  হাসান রুহানি।  পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন , পরমাণু বিষয়ে চুক্তি হলে সমস্ত বাধ্যবাধকতা মেনে চলতে প্রস্তুত রয়েছে ইরান ।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেন্টিলোনির সঙ্গে রোববার রাজধানী তেহরানে বৈঠকের সময় এসব কথা বলেন তিনি।
রুহানি বলেন, পরমাণু আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর মূল ভিত্তি হবে অভিন্ন দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক আস্থা।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ছিল সম্পূর্ণ অবৈধ এবং ইউরোপীয় ইউনিয়নসহ সবাইকে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, ইরান সবসময় প্রতিশ্রুতিকে সম্মান করে এবং বর্তমানে এটা সবার কাছে পরিষ্কার যে, ইরান আলোচনার বিষয়ে একটি আন্তরিক পক্ষ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু ইস্যুতে যে সমস্যা তৈরি হয়েছে তা একমাত্র আলোচনার মাধ্যমেই শেষ হতে পারে।