ঢাকাMonday , 2 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিয়ালায় পুনরুদ্ধার করা হয়েছে ত্রিশটি গ্রাম

Link Copied!

diyala-bagdadআন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট-এর কাছ থেকে ৩০টি গ্রাম ছিনিয়ে নিয়েছে শিয়া স্বেচ্ছাসেবকসমৃদ্ধ ইরাকী সেনাবাহিনী। ইরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বৃহত্তর বাগদাদের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। আল জাজিরা।
জানা যায়, ইরাকী সেনাবাহিনী বাগদাদের পূর্বাঞ্চলের দিয়ারা প্রদেশে একটি আক্রমণাত্মক বলয় প্রতিষ্ঠায় সমর্থ হয়েছে। আইএস-যোদ্ধাদের পক্ষে সে বলয় ছেদ করা দুরূহ হয়ে পড়েছে। ত্রিশটি গ্রামকে মুক্ত করার পর ইরাকি সেনাবাহিনী গ্রামগুলোকে একটি সাধারণ পথে দিয়ে যুক্ত করতে চাইছে।
এই সংযুক্তি সম্ভব হলে গ্রামগুলোকে সহজে আইএস-এর বিরুদ্ধে একটি সাধারণ পথে ঐক্যবদ্ধ করা যাবে। এ কৌশলটিকে বলা হচ্ছে অফেন্সিভ করিডোর। এই করিডোরকে পূর্ণরূপে কাজে লাগানো সম্ভব হলে বাগদাদের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করতে থাকা আইএস-যোদ্ধাদের একতায় চিড় ধরানো যাবে।
জানা যায়, দিয়ালা প্রদেশের প্রধান আইএস-ঘাঁটিগুলো হচ্ছে সাদিয়া, জালাওলা এবং খানাকিন। ইরাকি সেনাসদস্যদের এক সদস্য জানিয়েছে অধীকৃত গ্রামগুলোর মধ্যে একটি পরিত্যক্ত স্কুলঘর আবিষ্কৃত হয়েছে, যেটিকে আইএস-যোদ্ধারা অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতো।
অধীকৃত এলাকাগুলোর দেয়ালে দেয়ালে একটি লেখা দেখা যাচ্ছে। তা হলো, ‘রক্তের বিপরীতে রক্ত, ধ্বংসের বিপরীতে ধ্বংস।’ এবং সর্বত্র তাদের পতাকা টাঙানো ছিল। জানা যায়, গত বছরের জুনে যে অঞ্চলগুলো ইরাকিরা হারিয়েছিল, তার বেশিরভাগই দ্রুত তাদের দখলে আসছে।