ঢাকাThursday , 12 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Link Copied!

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুইটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, নরসিংদী কারাগার থেকে লুট হওয়া দুইটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এর আগে ১৯ জুলাই অসংখ্য দুষ্কৃতিকারীর আক্রমণে নরসিংদী জেলা কারাগারে বন্দী ছিনতাই, অস্ত্রলুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় অনেক জঙ্গি ও আসামি কারাগার থেকে পালিয়ে যায়।