ঢাকাWednesday , 11 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর আগস্ট মাসের পারফর্মেন্সের উপর ভিত্তি করে মাসিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন।ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ, ম্যানেজার অপারেশনগণ, উপ শাখার ইনচার্জ বৃন্দ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধান গণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক গত ২৯ বছর ধরে গ্রাহকেরআস্থা ও বিশ্বস্থতার প্রতীক হিসেবে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় তারল্য ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। এই সময়ে, ব্যাংকটি স্থানীয় মুদ্রা (টাকা) এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে কখনো কোনো বিলম্ব বা ব্যর্থতার নজির নেই। যা ব্যাংক নির্ভর যোগ্যতা এবং আস্থার প্রতীক হিসেবে সমুন্নত রেখেছে। সেই সাথে, এই ব্যাংকের মূলধন পর্যাপ্ত তার হার সর্বদাই নুন্যতম রক্ষিতব্য হারের চেয়ে বেশি থাকে। এরই ধারাবাহিকতায় সাউথইস্ট ব্যাংক বর্তমানে সর্বাধিক সংখ্যক (৬২৩টি) আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে দৃঢ় করে সপন্ডেন্ট সম্পর্ক বজায় রেখেছে। গ্রাহকের গভীর আস্থা এবং বিশ্বাসের কারণে সাউথইস্ট ব্যাংকের আমানত এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সাউথইস্ট ব্যাংকের সাফল্যের মাইলফলক। তাছাড়া প্রধান আর্থিক সূচকগুলোতে ডিপোজিট সংগ্রহ, নন-ইন্টারেস্ট ও কমিশন ইনকাম এবং আমদানি রপ্তানি বাণিজ্যে সাউথইস্ট ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। উক্ত মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। সেই সাথে গ্রাহকের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংস্থান হিসাবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।এছাড়া নিয়ন্ত্রক সংস্থার সকল বিধিবিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সহজশর্তে এসএমই ঋণ বিতরণ, রিটেইল গ্রাহকদের সময়পোযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করণ এবং কর্পোরেট সেক্টরের শিল্প প্রতিষ্ঠানকে ব্যাংকিং সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।বিশেষ করে সেক্টর ভিত্তিক লোন কনসেন্ট্রেশন কমানোর জন্য ফার্মাসিউটিক্যাল, আইটি, পাওয়ার ও এনার্জি, হেলথ কেয়ার, সিরামিক সেক্টর সমূহের মত নতুন নতুন উদীয়মান সেক্টরে ঋণ সহযোগিতা বাড়ানোর জন্য এর জন্য জোর দেয়া হয়। এ ছাড়া মন্দ ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোরতাগিদ প্রদান করা হয়। সভায় আরও বলা হয় যে, সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠ ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।