ঢাকাWednesday , 11 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

Link Copied!

নিখোঁজ হওয়ার ছয় দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কলেজছাত্র কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে । পরে কদরুল হাসানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার সাথে ঠিক কী হয়েছিল বা এত দিন কোথায় ছিলেন, সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছেন লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার। কদরুল হাসানকে গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা। পরে তার সন্ধান চেয়ে সোমবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।