ঢাকাTuesday , 10 September 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে : আইজিপি

Link Copied!

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও অস্থিতিশীল করার চেষ্টা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণের জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশ প্রদান করেন তিনি। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইজিপি জানান, উগ্রবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট এ নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়মিত মনিটর করছে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যেন আর মাথা তুলতে না পারে সে জন্য জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।’ এ ছাড়া জামিনে থাকা উগ্রবাদী ও অন্যান্য অপরাধীরা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে না পারে সে জন্য তাদের বিষয়ে পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ সতর্ক ও কড়া নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।